সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নভেম্বরে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকলেও দেশটিতে থেমে থাকবে না প্রধান শাসক নির্ধারণের কাজটি। জন সমর্থনে যে এগিয়ে থাকবে সেই বসবে মার্কিন মসনদে। প্রশ্ন হলো এগিয়ে আছেন কে- বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাটদের প্রার্থী জো বাইডেন?প্রথমদিকে জরিপগুলোতে দেখা যাচ্ছিল ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো। তবে মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, যত দিন যাচ্ছে, দুজনের মধ্যে জনপ্রিয়তা বা সমর্থনের দূরত্ব কমছে। সিএনএন ছাড়াও জরিপ ও বাজার গবেষণা সংস্থা এসএসআরএস পরিচালিত একটি জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনের ঠিক আগ মুহূর্তে প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে, আমেরিকার ৫৩ শতাংশ ভোটার এবারের নির্বাচনে ভোট দিতে ব্যাপক উৎসাহী। নিবন্ধিত ভোটারদের মধ্যে বাইডেন-কমলা জুটির পক্ষে ৫০ শতাংশের সমর্থন রয়েছে। ট্রাম্প-পেন্স জুটির পক্ষে এ সমর্থন ৪৬ শতাংশ।প্রতিবেদনে বলা হচ্ছে, ভোট দিতে অতি আগ্রহী ভোটারদের মধ্যে বারাক ওবামা প্রশাসনে আট বছর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো বাইডেনের পক্ষে আছেন ৫৩ শতাংশ, আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছেন ৪৬ শতাংশ। এতে দেখা যাচ্ছে, এই দুই দলের প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ব্যবধানটা অনেক কমে এসেছে।