যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহোদর নিহত

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহোদর নিহত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সহোদর।এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই।স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে বাফেলো থেকে নিউইয়র্কে ফেরার সময় রচেস্টার এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন বলে পুলিশ জানিয়েছে।নিহত মোজাম্মেল হক রাসেল (৩০) যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ‘ময়মনসিংহ বিভাগ তারুণ্য’ নামক একটি সংগঠনের নেতা।তিনি গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়িতে থাকা ছোট ভাই হিমেল এ জয়ও (২৪) ঘটনাস্থলেই মারা যান।

 

তাদের ভাই আনিসুল হক আপেল (২৩) এবং গাড়িতে থাকা কেনেডি অপি (১৮) নামে আরেকজন আহত হন। তাদের স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে।নিউইয়র্ক রাজ্য পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে রাসেলের গাড়ির সংঘর্ষ হয়।অন্য গাড়িটির চালক ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোকও ঘটনাস্থলে মারা যান। তিনি ওহাইয়োর বাসিন্দা।

 

রাসেল নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।রাসেলের বাবা নিউইয়র্ক বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম ভূইয়া জানান, রাসেলসহ অন্যরা নায়েগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে।রাসেল ও জয়ের লাশ ময়নাতদন্তের পর নিউইয়র্কে এনে দাফন করা হবে বলে জানান সিরাজুল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930