আগামীকাল ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 7:04 PM, February 3, 2020

আগামীকাল ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির আমন্ত্রণে আগামীকাল মঙ্গলবার সকালে চারদিনের সফরে রোমের উদ্দেশে রওনা হবেন  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

 

 

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিআইপি ফ্লাইট ইতালির রাজধানী রোমের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। সফর শেষে ৮ ফেব্রুয়ারি দুবাই হয়ে বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছবেন শেখ হাসিনা। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031