নাইজেরিয়ার প্লাতিয়াউ রাজ্যে হামলায় নিহত ২৬

প্রকাশিত: 3:43 PM, February 4, 2020

নাইজেরিয়ার প্লাতিয়াউ রাজ্যে হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্কঃঃ

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতিয়াউ রাজ্যে সাম্প্রতিক হামলার ঘটনা ঘটেছে। হামলায় মোট ২৬ জন নিহত হয়েছেন বলেও জানা গেছে। সোমবার দেশটির স্থানীয় পুলিশ এ তথ্য জানায়।

 

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এ রাজ্যের স্থানীয় দু’টি এলাকায় অজ্ঞাতনামা বন্দুকধারীদের বিভিন্ন হামলায় প্রায় ১৯০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব হামলায় অনেক লোক আহত হয় এবং এ সময় বোকোস ও ম্যানগুতে কমপক্ষে পাঁচটি সম্প্রদায় ব্যাপক হামলার শিকার হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, হামলায় কওয়াতাসে ১৪ জন, স্যাবন বার্কিতে চারজন ও চানগাত সম্প্রদায়ের একজন নিহত হয়েছে। এছাড়া হামলায় মরিশ সম্প্রদায়ের সাতজন নিহত হয়।’ এতে বলা হয়, এসব হামলার সাথে জড়িত থাকায় এ পর্যন্ত সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আরো তদন্ত করা হচ্ছে। সিনহুয়া।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031