সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে ১২ জন নিহত

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃঃ

থাইল্যান্ডে এক সেনা সদস্যের গুলিতে ১২ জন নিহত হয়েছেন।  আজ শনিবার বিকেলে দেশটির কোরাত  শহরে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলি চালনা ।এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

 

থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য থাইগার’র প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার বিকেলে পূর্ব থাইল্যান্ডের কোরাত শহরের নাক্কন রাতচাশিমা এলাকায় এ ঘটনা ঘটে। গুলি করে ১২ জনকে হত্যা করা সেই সেনা সদস্যের নাম সার্জেন্ট জাক্কারাপান্থ থোম্মা। প্রথমে সেনা ক্যাম্পে কমান্ডারের দিকে গুলি করেন থোম্মা। পরে আরও দুই সহকর্মীর ওপর গুলি চালান। এরপর তিনি মুনাং জেলার একটি শপিং মলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালান।

 

থাই পুলিশ বলছে, থোম্বা তার সেনা ঘাঁটি থেকে একটি গাড়ি চুরি করেন। এরপর তিনি শহরে গুলি করার জন্য বেরিয়ে যান। অভিযুক্ত সেনাকে খুঁজে বেড়াচ্ছেন তারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31