খাবার চুরির অপবাদে লন্ডনে ১০ কোটি টাকা বেতনের চাকুরী হারালেন ভারতীয়

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

খাবার চুরির অপবাদে লন্ডনে ১০ কোটি টাকা বেতনের চাকুরী হারালেন ভারতীয়

লন্ডন অফিসঃ

 

যুক্তরাজ্যে বসবাসরত এক ভারতীয় নাগরিক কাজ করতেন লন্ডনের সিটি ব্যাংকের উচ্চ পদে । বেতন পেতেন বছরে প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি । অবশেষে ক্যান্টিন থেকে খাবার চুরির অপবাদের চাকুরী হারতে হয়েছে পারস শাহ নােমীয়  ভারতীয় ওই যুবককে। লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটি ব্যাংকের ইউয়োপীয় হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন তিনি।

 

 

এ  ঘটনাটির পর থেকে  লন্ডনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,গত জানুয়ারি মাসেই সিটি ব্যাংকের বন্ড ট্রেডিং বিভাগের উচ্চপদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়।

 

 

চাকরী হারানো ওই কর্মকর্তার  এক সহকর্মীর ভাষায়, সকলেই তাকে পছন্দ করতেন। কাজের জগতে তিনি খুব সফলও। এইচএসবিসিতে কাজ করেছেন সাত বছর। তারপর ২০১৭ সালে যোগ দেন সিটিগ্রুপে।ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অচিরেই তার বোনাস পাওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই অভিযোগের আঙুল ওঠে। সংস্থা থেকে বিতাড়িত হন তিনি। তবে এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি পারস।

এলবিএন/১১/এফ এল/আর/০৩-২

 

Spread the love

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031