জুড়ীতে প্রবাসীদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: 3:23 PM, April 10, 2021

জুড়ীতে প্রবাসীদের খাদ্য সামগ্রী বিতরণ

 প্রতিনিধি/জুড়ীঃঃ

মৌলভীবাজারের জুড়ীতে প্রবাসীদের অর্থায়নের গঠিত প্রবাসী সমাজকল্যাণ তহবিলের পক্ষ থেকে রামাদ্বান মাস উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল ইসলামের সভাপতিত্বে ও প্রবাসী সমাজকল্যাণ তহবিল বাংলাদেশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান নোমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রবাসী সমাজকল্যাণ তহবিলের উপদেষ্টা লোকমান খান, হেলাল উদ্দিন, সভাপতি জামিল আহমদ, সমাজ সেবক ফটিক মিয়া, বশির মিয়া, আব্দুস

 

সোবহান, আব্দুল আহাদ তারা, ফখরুল ইসলাম, সাংবাদিক ফখরুল ইসলাম, উৎসর্গ ফাউন্ডেশনের জেলা সভাপতি মো. বেলাল হোসাইন, তহবিলের অর্থ সম্পাদক আব্দুল মতিন, সাদিক আহমদ, সদস্য শাহরুখ আহমদ প্রমুখ।১০৫ জন হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, খেজুর, ট্যাংক, চিনি, চানা, লবণ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা করা হয়। এছাড়াও স্থানীয় শাহখাকী হাফিজিয়া মাদ্রাসায় তহবিলের পক্ষ থেকে ৫০কেজি চাল, ৫কেজি পিয়াজ, ৫কেজি ডাল, ৫কেজি আলু, ৫কেজি খেজুর প্রদান করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031