কুকুরের কারণে দেওয়া হল সরকারি ছুটি!

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

লন্ডন বাংলা ডেস্কঃঃ

তুর্কমেনিস্তানে একটি বিশেষ কুকুরকে জাতীয় ঐতিহ্য বিবেচনা করা হয়। সেই ঐতিহ্য রক্ষায় অ্যালাবে জাতের কুকুরের প্রতিপালনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে সরকারি ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট।

জানা গেছে, তুর্কিমেনিস্তানের প্রেসিডেন্টের অত্যন্ত পছন্দ শেফার্ড প্রজাতির অ্যালাবে জাতের কুকুর। আর তা থেকেই এ জাতের কুকুরকে তিনি বিবেচনা করেন জাতীয় ঐতিহ্য হিসেবে। এছাড়া প্রাণীর প্রতি ভালোবাসার জন্য বিশেষ ‍সুখ্যাতি রয়েছে তার।

সম্প্রতি অ্যালাবে জাতের কুকুরকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় তুর্কমেনিস্তান জুড়ে। আর সাধারণ ছুটি ঘোষণা করা হয় সেই অনুষ্ঠানকেই ঘিরে। একটি প্রদর্শনীও করা হয় অ্যালাবে জাতের কুকুর নিয়ে। হয় প্রতিযোগিতাও। আর সেই প্রতিযোগিতায় সৌন্দর্য ও ক্ষিপ্রতার ভিত্তিতে অ্যালাবে জাতের কুকুরদের মধ্য থেকে সেরা নির্বাচন করেন বিচারকেরা।

উল্লেখ্য, অ্যালাবে জাতের কুকুর ও আহল টেকে জাতের ঘোড়া-দুটোকেই জাতীয় ঐতিহ্য ও গর্বের প্রতীক বিবেচনা করা হয় তুর্কিমেনিস্তানে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031