সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সিলেট ইয়াং ষ্টারের সহযোগি সংগঠন ঢাকা ইয়াং ষ্টারের উদ্যোগে একতা হাউজিং ঢাকা উদ্যান মোহম্মদপুর এলাকায় সুবিধা বঞ্চিত,গরিব স্কুল ছাত্রছাত্রী,পথচারী সহ ১০০ জনের মধ্যে ইফতার বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা ইয়াং স্টারের সভাপতি ডাঃ মারুফুর রহমান তালহা , সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মুয়াজ,মানবাধিকার সম্পাদক ডা:এরশাদুল হক,কোষাধ্যক্ষ এ এইচ এম মোজাহিদ সহ ঢাকা ইয়াং ষ্টারে অন্যান্য সদস্যবৃন্দ।ইফতার বিতরনী শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।