সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, মে ৩, ২০২১
প্রতিনিধি/বাগেরহাটঃঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ৯১০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। আটককৃতরা হল ,কাচিকাটা গ্রামের সৈয়দ আলী খানের ছেলে জাফর খান(৫০) ও মঠবাড়িয়া উপজেলার আমরবুনিয়া গ্রামের মহারাজ মিয়ার ছেলে আরিফ মিয়া(২৮)।
রবিবার বিকেল ৪টার দিকে পিরোজপুরের সীমান্তবর্তী মোরেলগঞ্জের মহিষপুরা বাজার এলাকা থেকে এদেরকে আটক করে। এ বিষয়ে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি খুলনার এএসপি সফিকুর রহমান বলেন, ইয়াবার একটি বড় চালান নিয়ে দুই ব্যক্তি মহিষপুরা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফর ও আরিফকে ৯১০পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি মো. রমজান আলী বাদি হয়ে রবিবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।