কাবুল বিমানবন্দরে নিহত-১২

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

কাবুল বিমানবন্দরে নিহত-১২

আন্তর্জাতিক ডেস্কঃঃ

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের ভেতরে ও আশপাশে গত রোববার থেকে এখন পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘গুলিবিদ্ধ ও পদদলিত হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

 

বিমানবন্দরে জড়ো হওয়া জনতাকে ঘরে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিমানবন্দরে আসা লোকজন যাদের ভ্রমণের অনুমতি নেই, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কাউকে আঘাত করতে চাই না।’ তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈধ কাগজপত্র থাকার পরও বাহিনীর সশস্ত্র সদস্যরা স্থানীয় লোকজনকে বিমানবন্দরে আসতে বাধা দিচ্ছেন।

 

প্রসঙ্গত, তালেবানের হাতে গত রোববার কাবুলের পতন ঘটে। কাবুল বিমানবন্দর এখনো মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর চারপাশের সড়কগুলো তালেবানের দখলে রয়েছে। আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর দেশটির হাজারো নাগরিক কাবুল বিমানবন্দরে ভিড় করেন। তারা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এতে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31