নাইজারে বন্ধুকধারীদের হামলায় নিহত ৬৯

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২১

নাইজারে বন্ধুকধারীদের হামলায় নিহত ৬৯

আন্তর্জাতিক ডেস্কঃঃ
আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় এক মেয়রসহ কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালির সীমান্তবর্তী এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

নাইজার সরকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে স্থানীয় এক মেয়র ও এক মিলিশিয়া নেতা রয়েছেন। গত মঙ্গলবার এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তবে এই ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রতিবেশী দেশ মালির সীমান্তঘেঁষা পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে বানিবাঙ্গোউ শহরের মেয়রের নেতৃত্বে ভ্রমণরত এক প্রতিনিধি দলের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা।

 

এতে ঘটনাস্থলে অনেকেই প্রাণ হারান। হামলাকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী, এমনটাই বলেছে দেশটির সরকার।তবে এ ঘটনায় নাইজারের জঙ্গি গোষ্ঠী আইএস জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক দশক ধরে আফ্রিকার নাইজার, মালি, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রায় সময়েই হামলা, লুটপাট ও অপহরণ করে আসছে। চলতি বছরে এসব সহিংসতায় ৫শ’র বেশির মানুষ নিহত হয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930