সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির বড় মেয়ে আকসার সঙ্গে শাহিন শাহ আফ্রিদির বিয়ের কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল।কিন্তু এখনই হচ্ছে না তাদের শুভ পরিণয়। ২০ বছরের আকসার পড়াশোনা শেষ করে তবেই বিয়ে করবেন।আর শাহিন ব্যস্ত পাকিস্তানের হয়ে টি ২০ বিশ্বকাপে।
দেশকে বিশ্বকাপ দেওয়াই তার এখন লক্ষ্য।এ বারের টি ২০ বিশ্বকাপে ঝড় তুলেছেন শাহিন। ভারতকে প্রায় একাই শেষ করে দিয়েছিলেন। কোহলিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিন উইকেট নেন তিনি।শাহিনের সঙ্গে মেয়ে আকসার বিয়ের কথা জানিয়েছিলেন শাহিদ আফ্রিদি নিজেই।
জানিয়েছিলেন তার পরিবারের সঙ্গে শাহিনের কোনও রক্তের সম্পর্ক নেই।আফ্রিদির পাঁচ মেয়ে। তাদের মধ্যে আকসাই সব চেয়ে বড়। আকসা ছাড়া বাকি মেয়েরা হলেন- আনশা, আজওয়া, আসমারা এবং আরওয়া।বাবার খেলা দেখতে মাঝে মধ্যেই মাঠে আসতেন আকসা। খেলার প্রতি তার টান ছোটবেলা থেকেই।