জার্মানিতে মসজিদে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তের

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

জার্মানিতে মসজিদে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তের

আন্তর্জাতিক ডেস্কঃঃ
জার্মানির পশ্চিমাঞ্চলীয় নগরী কোলোনে এক দুর্বৃত্ত গত শুক্রবার একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।পুলিশ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার ভোরে সন্দেহভাজন এক ব্যক্তিকে কোলোন কেন্দ্রীয় মসজিদে কেরোসিন ঢালতে দেখে ফেলেন এক নিরাপত্তা প্রহরি। খবর আনাদোলুর।

 

এ সময় কেরোসিনের গ্যালন ও মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।এ ঘটনার পর মসজিদে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এছাড়া, আশপাশের সিসিক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

স্থানীয়দের কাছে সন্দেভাজনের পরিচয় জানতে আবেদন জানিয়েছে পুলিশ। করোলোনের এ মসজিদটি খুবই বিখ্যাত। তুর্কি মুসলিমরা মসজিদটি নির্মাণ করেছেন।জার্মানিতে কট্টর ডানপন্থি এবং বর্ণবাদী দল নিও-নাজি গ্রুপ বহুদিন ধরেই মুসলিমদের জার্মান ছাড়ার হুমকি দিয়ে আসছে।

 

ফ্রান্সের পর ইউরোপে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস জার্মানিতে। দেশটির ৮ কোটি ২০ লাখ মোট জনসংখ্যার মধ্যে বর্তমানে ৫০ লাখ নাগরিক মুসলিম। এদের মধ্যে ৩০ লাখই তুরস্ক বংশোদ্ভূত মুসলিম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930