সিলেট ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
লন্ডন বাংলা ডেস্কঃঃ
শীতকালে মিষ্টি জাতীয় খাবার তৈরির অন্যতম উপকরণ হলো খেজুর গুড়। বিভ্ন্নি রকমের মিষ্টি জাতীয় খাবারের মধ্যে বাঙালির জনপ্রিয় খাবার হলো পায়েস। আর খেজুর গুড়ের পায়েস হলে তো কথায় নাই। শীতের সকালে গরম গরম খেজুর গুড়ের পায়েস, আহ!
চলুন জেনে নিই মজাদার এই পায়েস রান্নার প্রণালী-
উপকরণ
১. দুধ দেড় লিটার
২. আতপ চাল আধা কাপ
৩. গুড় দেড় কাপ
৪. চিনি স্বাদমতো
৫. লবণ ১ চিমটি
৬. তেজপাতা, এলাচ ও দারুচিনি ১টি করে।
পদ্ধতি
চাল ১০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে দুধ জ্বাল দিন। দুধে পরিমাণমতো লবণ, পরিমাণের অল্প অংশ গুড় ও চাল দিয়ে দ্রুত নাড়তে থাকুন। এতে পায়েস গাড়ো এবং আঠালো হবে, যা খেতে ভালো লাগবে। চাল ভালোভাবে সেদ্ধ হলে বাকি গুড় দিয়ে দিন। এরপর কিছুক্ষণ জ্বাল করে চুলা বন্ধ করে দিন। ওপরে কিসমিস, বাদাম দিয়ে পরিবেশন করুন মজাদার খেজুর গুড়ের পায়েস।