আগামী ৯-১০ ফেব্রুয়ারি ইইউ’র শীর্ষ সম্মেলনে এ বিষয়টি আলোচিত হবে। তার আগে ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এক চিঠিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করেন।
সিলেট |
প্রকাশিত: 1:59 PM, January 28, 2023
আগামী ৯-১০ ফেব্রুয়ারি ইইউ’র শীর্ষ সম্মেলনে এ বিষয়টি আলোচিত হবে। তার আগে ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এক চিঠিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করেন।
ইইউ কমিশনের প্রধান আরো জানান, তিনি ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় প্রত্যাশী ‘নিরাপদ দেশগুলোর’ একটি তালিকা এবং ভূমধ্যসাগর এবং পশ্চিম বলকান সীমান্তে পর্যবেক্ষণ জোরদার করতে চান।
ভন ডার লিয়েন আরো বলেন, আশ্রয় নাকচ হওয়া ব্যক্তিদের ফেরত নিতে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, মরক্কো, তিউনিশিয়া এবং নাইজেরিয়ার মতো দেশগুলোর সঙ্গে একটি চুক্তিতে আসতে চায় ইইউ।
পরিসংখ্যান তুলে ধরে ইইউ কমিশন জানিয়েছে, গত বছর প্রায় সাড়ে তিন লাখ অভিবাসনপ্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তার মধ্যে মাত্র ২১ শতাংশের ক্ষেত্রে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। সূত্র: এএফপি