তুরস্কে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত: 4:01 PM, February 7, 2023

তুরস্কে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

আন্তর্জাতিক ডেস্কঃঃ

তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নম্বরটি হলো +৯০৮০০২৬১০০২৬।

 

তুরস্কের স্থানীয় সময় সোমবার রাতে এক ক্ষুদে বার্তায় ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ অনুরোধ জানায়। বার্তায় তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের জন্য গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কনস্যুলেট জেনারেল।

তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। দুটি ভূমিকম্পের প্রথমটি স্থানীয় সোমবার ভোর রাত ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয়টি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬। সর্বশেষ খবর অনুযায়ী, এ ঘটনায় দুই দেশে অন্তত চার হাজার ৩৭২ জনের প্রাণহানি ঘটেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031