ব্রাজিলে বন্যা-ভূমিধসে ৩৬ জনের প্রাণহানি

প্রকাশিত: 3:11 PM, February 21, 2023

ব্রাজিলে বন্যা-ভূমিধসে ৩৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃঃ

 

ব্রাজিলের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির সাও পাওলো কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সাও পাওলোর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর ফলে চ্যালেঞ্জের মুখে পড়বে উদ্ধারকারী দল। এ ছাড়া মৃতের সংখ্যাও বাড়তে পারে।

এদিকে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্গঠনে পদক্ষেপ নিয়েছে ব্রাজিলের ফেডারেল সরকার। এ ছাড়া সাও পাওলো প্রদেশের ছয়টি শহরের জন্য ১৮০ দিনের বিপর্যয়কর সময় ঘোষণা করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031