২৪ ঘন্টায় দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে ৩ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: 7:37 PM, March 22, 2023

২৪ ঘন্টায় দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে ৩ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ

দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের ভেলকমের বোচাবিলো শহরে শাহাদাত হোসেন ফয়সাল নামে এক বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শাহাদাত হোসেন ফয়সাল নোয়াখালী জেলার কবির হাট উপজেলার বাসিন্দা।

 

প্রতিবেশি আব্দুল রাজ্জাক জসিম জানান, গত সোমবার রাত আনুমানিক ১০ টায় কয়েকজন স্থানীয় বাংলাদেশিসহ ফয়সাল বোচাবিলো শহরের জিল্লুর রহমানের হোটেলে খাবার খেতে টেবিলে বসেন। সেখানে সবার সঙ্গে কথা বলা অবস্থায় হঠাৎ ফয়সালের বুকে ব্যথা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সহযোগীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ভেন্ডর্সড্রপ এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমিরুল ইসলাম নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আমিরুল ইসলাম রাস্তার মধ্যে হঠাৎ পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় বাংলাদেশিরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি মেহেরপুর জেলার বাসিন্দা।

এছাড়া দেশটির নর্থওয়েস্ট প্রদেশের জিরাষ্ট এলাকায় গত সোমবার রাতে মো. জায়েদ হোসাইন নামে আরও একজন বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মো. হোসাইন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। তিনি জিরাষ্ট এলাকায় দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছিলেন। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031