কাতারে ভেঙে পড়েছে ৭ তলা ভবন

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

কাতারে ভেঙে পড়েছে ৭ তলা ভবন

আন্তর্জাতিক ডেস্কঃঃ

 

কাতারে দোহায় একটি ৭ তলা ভবন ধসে পড়েছে। আজ বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে দোহার মনসুরা এলাকার লুলু এক্সপ্রেসের পিছনে এ ঘটনা ঘটে। ভবনটির ধসে পড়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

এতে ঘটনায় এখন ৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ জন নিহত হওয়ার খবর জানা গেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

এলাকার স্থানীয় বাসিন্দা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ৭ তলা ভবনটির একটি অংশ পাশের একটি ৩ তলা ভবনের ওপর আছড়ে পড়েছে। বর্তমানে দেশটির সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স এবং পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। কাউকে ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

 

স্থানীয় আরেক বাসিন্দা জানান, আজ সকাল ৮টা ১৮ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। বর্তমানে উদ্ধার কাজ চলছে। ভবনটিতে অনেক পাকিস্তানি, মিশরীয় এবং ফিলিপিন পরিবার রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31