বিদেশি গৃহকর্মী নেবে দক্ষিণ কোরিয়া

প্রকাশিত: 5:50 PM, May 13, 2023

আন্তর্জাতিক ডেস্কঃঃ

চলতি বছর দক্ষিণ পূর্ব এশিয়া থেকে গৃহকর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে নিম্ন জন্মহার বাড়ানোর লক্ষ্যে সিউল সিটি এবং কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় এই পাইলট প্রকল্পের কাজ শুরু করছে।

 

জানা যায়, আগামী জুন-জুলাইয়ের মধ্যে বিদেশি গৃহকর্মী নিয়োগের বিস্তারিত পরিকল্পনা করবে দেশটির সরকার। তবে নিয়োগ প্রক্রিয়া কখন শুরু হবে এবং পাইলট প্রকল্পে কতজন কর্মী থাকবে তা এখনো উল্লেখ করা হয়নি।

কোরিয়ান সরকার ইপিএস সিস্টেমের অধীনে অনুমোদিত ক্ষেত্রগুলোর মধ্যে গৃহকর্মী অন্তর্ভুক্ত করে ই-৯ ভিসা ইস্যু করার পরিকল্পনা করছে। যা অনুমোদিত এজেন্সিগুলোর মাধ্যমে কোরিয়ার পরিবারগুলো গৃহকর্মী নিয়োগ করতে পারবে।

 

দক্ষিণ কোরিয়ার ন্যূনতম বেতন প্রতি ঘণ্টায় ৯৬২০ উওন। কোরিয়াতে বিদ্যমান গৃহকর্মীর বেতনের তুলনায় ৩০ শতাংশ কমবেশি হবে বিদেশি গৃহকর্মীর বেতন। বর্তমানে কোরিয়ান বংশোদ্ভূত চীনা গৃহকর্মীদের বেতন প্রতি ঘণ্টায় ১৩ হাজার উওন এবং কোরিয়ানদের জন্য ১৫ হাজার উওন।

সিউলের মেয়র ওহো সে হোন সিঙ্গাপুর ও হংকংয়ের কথা উল্লেখ করে বলেন, দক্ষিণ কোরিয়ার জন্মহার বাড়াতে বিদেশি গৃহকর্মীদের এখানে কাজ করার অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া নারীদের কর্মজীবনের মধ্যে লম্বা বিরতি থেকে বিরত রাখার জন্য আহ্বান জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031