মেক্সিকোতে সড়কে ঝরল ২৬ প্রাণ

প্রকাশিত: 6:29 PM, May 15, 2023

মেক্সিকোতে সড়কে ঝরল ২৬ প্রাণ

আন্তর্জাতিক ডেস্কঃঃ

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে উত্তর মেক্সিকান তামাউলিপাস প্রদেশের একটি হাইওয়েতে ট্রাক্টর ট্রেলার এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২৬ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং তারপর আগুন ধরে যায়। আর এতেই ওই প্রাণহানির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেলার বহনকারী ট্রাকটিকে খুঁজে পাননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তামাউলিপাসের প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত নন যে ট্রাকচালক নিজেও নিহত হয়েছেন নাকি ঘটনাস্থল থেকে পালিয়েছেন।

 

সূত্র আরও জানান, ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে শিশুও ছিল।ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করায় নিহতদের সবাই মেক্সিকান নাগারিক বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031