করোনায় কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে : জাতিসংঘ মহসচিব

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

করোনায় কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে : জাতিসংঘ মহসচিব

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনা ভাইরাসে বিশ্বের দরিদ্র দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব এমন শঙ্কা প্রকাশ করেন।

 

অ্যান্তনিও গুতেরেস বলেন, আমরা যদি দাবানলের মত এই ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোন রকম পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন।

 

এসময় জাতিসংঘের মহাসচিব বিশ্বের ধনী ২০ দেশকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া দরিদ্র দেশগুলোর সাহায্যে বিশ্বব্যাংক, আইএমএফ’র মতো দাতা সংস্থাগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930