আলাস্কা উপদ্বীপে ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

আলাস্কা উপদ্বীপে ভূমিকম্প, সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্কঃঃ
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের এলাকার কাছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্য এ সতর্কতা দেওয়া হয়েছে।

রবিবার ভোরে যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। তবে পরে তা সংশোধন করে ৩২ দশমিক ৬ কিলোমিটার বলা হয়। আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে সে সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Spread the love