ফিলিপাইনের রাজধানীর কাছে একটি হ্রদে বৃহস্পতিবার একটি ছোট নৌকা ডুবে ২৩ জন নিহত এবং ছয়জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
উপকূলরক্ষী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আরমান্দো বালিলো বলেছেন, টাইফুন ডকসুরি উত্তর ফিলিপাইনে আছড়ে পড়ার কয়েক ঘণ্টা পর ম্যানিলার ৩৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লেগুনা হ্রদে দুর্ঘটনাটি ঘটে।
টেলিরাডিও টিভিকে এক সাক্ষাৎকারে বালিলো বলেন, ‘হঠাৎ দমকা হাওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা বাঁ দিকে দৌড়ে যায় এবং নৌকাটি ডুবে যায়।