অভিবাসীসহ ৪ প্রশ্নে পোল্যান্ডে গণভোট

প্রকাশিত: 5:01 PM, August 19, 2023

অভিবাসীসহ ৪ প্রশ্নে পোল্যান্ডে গণভোট
আন্তর্জাতিক ডেস্কঃঃ

পার্লামেন্টে প্রস্তাব পাস হয়েছে। সাধারণ নির্বাচনের সঙ্গে পোল্যান্ডে চারটি প্রশ্ন নিয়ে গণভোট হবে। এই চারটি প্রশ্ন হলো, সরকারি কম্পানিগুলোর বেসরকারিকরণ, অবসরের বয়স বাড়ানো, বেলারুশ সীমান্তে কাঁটাতারের বেড়া এবং ইইউর নীতি মেনে অভিবাসীদের গ্রহণ করা হবে কি?

 

ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টি (পিআইএস) চায়, এই চারটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ তার রায় দিক। আর বিরোধীদের দাবি, ক্ষমতাসীন দল আসলে এই প্রশ্নগুলোকে সামনে রেখে সরকারি খরচে নিজেদের প্রচার সেরে নিতে চাইছে এবং বিরোধীদের চক্রান্তকারী হিসেবে চিহ্নিত করতে চাইছে।

 

সরকারি মুখপাত্র জানিয়েছেন, এই সব প্রশ্নের উত্তর পাওয়া দরকার। কারণ এগুলো দেশের সব নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পার্লামেন্টে এই প্রস্তাবটি ২৩৪-২১০ ভোটে অনুমোদিত হয়েছে। সাতজন এমপি ভোট দেননি।

 

আগামী অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনের সময় এই চারটি বিষয়ে গণভোটও নেওয়া হবে।

 

ক্ষমতাসীন পিআইএস চায়, ব্যালটে চারটি বিষয়ে প্রশ্ন রাখা থাকবে। ভোটদাতারা সেই সব প্রশ্নের জবাব দেবেন। এই চারটি প্রশ্নকে হাতিয়ার করেই পিআইএস তাদের প্রতি সহানুভূতিশীল ভোটারদের পুরোপুরি নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করছে।

 

পিআইএসের দাবি, ইউরোপীয় আমলারা তাদের ওপর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীকে চাপিয়ে দিতে চায়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031