কুয়েতে প্রবাসীদের আকামা জটিলতার প্রভাব রেমিট্যান্সে

প্রকাশিত: 6:01 PM, October 16, 2023

কুয়েতে প্রবাসীদের আকামা জটিলতার প্রভাব রেমিট্যান্সে

আন্তর্জাতিক ডেস্কঃঃ

কুয়েতি দিনারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য সর্বোচ্চ হলেও প্রবাসীদের কর্মহীন ও আকামা জটিলতার প্রভাব পড়েছে রেমিট্যান্সের ওপর।

 

কুয়েতি মুদ্রা এক দিনারের বিপরীতে বাংলাদেশি মুদ্রা টাকায় এ যাবৎকালের সর্বোচ্চ মূল্য পাওয়া গেছে। চলতি সপ্তাহে এক কুয়েতি দিনারে মিলেছে ৩৬৯ টাকা থেকে ৩৭৬ টাকার মতো। এরপরও কুয়েত থেকে রেমিট্যান্স পাঠানো কমছে।

 

সম্প্রতি কুয়েতে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, স্কুল ও কলেজসহ অনেক প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন কোম্পানির শ্রমিক সরবরাহের চুক্তি শেষ হয়েছে। ফলে বিভিন্ন দেশের পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশি বর্তমানে কর্মহীন। অনেক শ্রমিক আকামা পরিবর্তনের টাকা জোগাড় করতে না পেরে পড়েছেন জটিলতায়।

 

এ অবস্থার পেছনে বেশ কিছু কারণ রয়েছে বলে মনে করেন প্রবাসীরা। তার মধ্যে রয়েছে– কুয়েতে বর্তমানে অসংখ্য প্রবাসী বাংলাদেশি কর্মহীন। আবার অনেকের আগের মতো বাড়তি আয়ের উৎস নেই। এছাড়া আবাসন খরচ আগের চেয়ে বেড়েছে, যা মেটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে অনেক প্রবাসীকে।

 

অন্যদিকে, অনেকে নতুন কাজের খোঁজে অন্য কোম্পানিতে আকামা স্থানান্তরের চেষ্টা করছেন। এতে খরচ হচ্ছে লক্ষাধিক টাকা। অনেকে এই খরচ বহন করতে না পেরে দেশে চলে যাচ্ছেন। তার মধ্যে দেশটিতে অভিবাসী আইন অমান্যকারীদের বিরুদ্ধে ধড়পাকড় চলছে।

 

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, কয়েক বছর আগেও রেমিট্যান্স পাঠানোয় শীর্ষ দেশগুলোর তালিকায় কুয়েতও ছিল। এই ধারা অব্যাহত রাখতে কুয়েতে অবস্থিত বিভিন্ন কাজে দক্ষ প্রবাসী বাংলাদেশিদের কাজে লাগানো ও আবাসন খরচ কমিয়ে আনাকে জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031