মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অভিবাসী আটক

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃঃ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৪৯০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার রাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এর একটি শিল্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

 

আটকদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।

 

 

আজ বৃহস্পতিবার মেট্রো হারিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, ক্লাং-এর শিল্প এলাকায় পাঁচতলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় অভিবাসীরা বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটায় এ অ্যাপার্টমেন্টে চালানো হয় অভিযান।

 

 

আটক অভিবাসীদের কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930