মসজিদে অর্থায়ন বন্ধ করছে সৌদি আরব

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

মসজিদে অর্থায়ন বন্ধ করছে সৌদি আরব

বিদেশের মসজিদে অর্থায়ন বন্ধ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির সাবেক বিচারমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা এ ঘোষণা দিয়েছেন। আরবি ভাষার সংবাদমাধ্যম আরাবি২১-এর বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

 

সুইজারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম লে মাতিন দিমাঞ্চে-র প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই যেসব মসজিদে সৌদি আরব অর্থায়ন করেছে সেগুলো ‘নিরাপদ হাতে’ হস্তান্তর করা হবে। এজন্য স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতিটি মসজিদের জন্য প্রশাসনিক কাউন্সিল গঠন করা হবে।

 

মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা বলেন, জেনেভা মসজিদটি একটি সুইস প্রশাসনিক কাউন্সিলের হাতে হস্তান্তরের সময় এসেছে, যা এই অঞ্চলের মুসলমানদের প্রতিনিধিত্ব করে। সেখানে একজন নির্বাচিত আলেম থাকা উচিত।

 

তিনি জানান, ‘নিরাপত্তাজনিত কারণে’ বিশ্বজুড়ে এ ধরনের সব মসজিদের ব্যাপারেই একই রকমের ব্যবস্থা নেওয়া হবে।

 

মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা-র নেতৃত্বে পোল্যান্ডের আশউইতজ কনসেনট্রেশন ক্যাম্প পরিদর্শন করে একটি প্রতিনিধি দল। সেখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা যাওয়া ইহুদিদের প্রতি সম্মান জানান।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031