ধর্মপাশায় চটপটি ব্যবসায়ী হিরন মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

ধর্মপাশায় চটপটি ব্যবসায়ী হিরন মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের ধর্মপাশায় তোহাদ আহমেদ হিরন মিয়ার (৩২) নামে এক চটপটি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ। শনিবার (৪ই এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের জব্বার মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল নয়টার দিকে হিরনের ছোট ভাই বাবু তার কক্ষের দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঘরের ভেতরে সিলিং ফ্যান লাগানোর আংটায় রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে,মাঝ রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

আরো জানা যায় দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে চটপটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031