এমসি কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর অরুন চন্দ্র পাল, সম্পাদক সাহিদুল হক সোহেল নির্বাচিত

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

এমসি কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর অরুন চন্দ্র পাল, সম্পাদক সাহিদুল হক সোহেল নির্বাচিত

প্রতিনিধি / বালাগঞ্জ ::

 

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের বিপুল সংখ্যক উপস্থিতি প্রাণবন্ত পরিবেশে।

 

ভায় আহ্বায়ক প্রফেসর অরুন চন্দ্র পাল-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব দিলীপ চন্দ্র রায়-এর সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে প্রফেসর অরুন চন্দ্র পাল-কে সভাপতি এবং মোহাম্মদ সাহিদুল হক সোহেল-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

 

এছাড়াও কমিটিতে মোহাম্মদ সাখাওয়াত হোসেন-কে সাংগঠনিক সম্পাদক এবং দীপংকর দেব-কে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, নবগঠিত কমিটি সকল ব্যাচের অ্যালামনাই সদস্যদের সম্পৃক্ততায় স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রাক্তন শিক্ষক ও সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান আলমগীর এবং সহযোগী অধ্যাপক সাগর বিশ্বাস।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031