জাতীয় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

জাতীয় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

 

তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে যারা প্রার্থী হতে চান, তারা অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড আগামীকাল শুক্রবার বেলা ৩টায় সাক্ষাৎকার গ্রহণ করবে।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার গ্রহণ হবে আগামীকাল শুক্রবার বেলা ৩টা থেকে আগামী শনিবার ৩টা পর্যন্ত। আগামীকাল রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930