ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের পিটিশন

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৬

ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের পিটিশন

স্পোর্টস ডেস্ক ::

 

একের পর এক বিতর্কে চাপে পড়েছেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের অতিরিক্ত বাণিজ্যিকীকরণ এবং সংস্থাটিতে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার প্রতিবাদে এবার সরাসরি তার পদত্যাগ দাবি করেছে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থকদের সংগঠন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে চেঞ্জ. ওআরজি-এ প্রকাশিত একটি পিটিশনে সমর্থন জানিয়েছে ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। পিটিশনে ইতোমধ্যে ২৮ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

 

পদত্যাগের দাবির পাশাপাশি ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর নজরদারি এবং সংস্থার ভেতরে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এফএসইর সঙ্গে পিটিশনে সমর্থন জানিয়েছে আফ্রিকার ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স আফ্রিকা এবং উত্তর আমেরিকার ইন্ডিপেনডেন্ট সাপোর্টার্স কাউন্সিল। বিভিন্ন দেশের আরও কয়েক ডজন সমর্থক সংগঠনও এতে একাত্মতা জানিয়েছে।

 

বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ নিয়ে ক্ষোভ

ইনফান্তিনোর বিরুদ্ধে সমর্থকদের ক্ষোভের মূল কারণ বিশ্বকাপের মালিকানা ও বাণিজ্যিক ব্যবস্থাপনা নিয়ে তার সাম্প্রতিক পরিকল্পনা। গত মাসে বিশ্বকাপের মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দেন ফিফা সভাপতি। ওই প্রস্তাব প্রকাশের পরই এর বিরোধিতা করে এফএসই।

 

সমর্থক সংগঠনটির মতে, ফুটবল কোনো ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পদ নয়; বরং এটি একটি ‘সামাজিক সম্পদ’। তাই বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আয়োজন থেকে বেসরকারি বিনিয়োগকারীদের মুনাফা করার সুযোগ তৈরি করা সমর্থকদের কাছে গ্রহণযোগ্য নয়।

 

পিটিশনে ইনফান্তিনোর এই উদ্যোগকে তীব্র সমালোচনা করে বলা হয়েছে, বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে তুলে দেওয়ার চেষ্টা ফুটবলের প্রতি সমর্থকদের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

 

ফিফায় কাঠামোগত সংস্কারের দাবি

সমর্থকেরা শুধু ইনফান্তিনোর পদত্যাগের দাবি তুলেই থামেননি। ফিফার দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারেরও আহ্বান জানিয়েছেন তারা।

 

পিটিশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা, নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ ও ভারসাম্য এবং ফিফার অভ্যন্তরে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

সমর্থকদের অভিযোগ, ফিফার বর্তমান স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা বারবার পর্যাপ্ত জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে সংস্থাটির ওপর হারানো আস্থা ফিরিয়ে আনতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন।

 

বিশ্বকাপের বাণিজ্যিক ব্যবস্থাপনা ও মালিকানা কাঠামো নিয়ে বিতর্কের মধ্যেই ইনফান্তিনোর পদত্যাগের এই দাবি ফিফার নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিচালনা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31