মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ::

 

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপ শুরু করল বাংলাদেশ। আজ শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলে মালয়েশিয়া। বিপরীতে বাংলাদেশ ছন্নছাড়াভাবে ম্যাচ শুরু করে। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বল গোলবার বরাবর শট নিয়েছিলেন মালয়েশিয়ার আক্রমণভাগের এক ফুটবলার। কোনোমতে তা টোকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এরপরও একের পর এক আক্রমণ চালাতে থাকে মালয়েশিয়ার আক্রমণভাগের ফুটবলাররা। তাদের আটকাতেই ব্যস্ত থাকে বাংলাদেশের রক্ষণভাগ।

 

ম্যাচের ১৮তম মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইয়ান। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি বাংলাদেশির অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তপুকে পরাস্থ করা আরিফ আইমানকে থামাতে পারেননি বাংলাদেশের গোলরক্ষকও। আলতো করে টোকা দিয়ে মালয়েশিয়াকে লিড এনে দেনস তিনি।

ম্যাচের ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুলে আরও এক গোল হজম করে বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে ফের গোল করেন আরিফ।

 

দুই গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে খানিকটা আক্রমণের চেষ্টা চালালেও আর লাভ হয়নি। উল্টো ম্যাচের ৫২তম মিনিটে খেয়ে বসে আরও এক গোল। এসময় মাঠে ডানপ্রান্ত থেকে আসা বল বাম পায়ে রিসিভ করে ডান পায়ে শট করেন ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। শটের গতি না থাকলেও তা রুখে দিতে পারেননি শ্রাবণ।

 

ম্যাচের ৭৬তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী। সতীর্থের বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন হামজা। সামনে শুধু মালয়েশিয়ার গোলরক্ষক ছিলেন। কিন্তু তার নেওয়া শট রুখে দেন মালয়েশিয়ার গোলরক্ষক। দ্বিতীয়বার ফের শট নিলে কর্নারের বিনিময়ে তা ঠেকান তিনি। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের ফুটবলাররা।

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930