করোনায় ছুটিতে থাকা প্রবাসীরা সৌদিতে ফিরতে পারবেন না

প্রকাশিত: 1:38 PM, June 24, 2020

করোনায় ছুটিতে থাকা প্রবাসীরা সৌদিতে ফিরতে পারবেন না

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বৈশ্বিক মহামারি নোভেল করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবের বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিরতে পারবেন না বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট বিভাগ। গতকাল মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবে বন্ধ রয়েছে সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট ও স্থলবন্দরসমূহ। এর মাঝে বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসীদের ও বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার।

 

তবে ছুটি নিয়ে নিজ দেশে ফেরত যাওয়া প্রবাসীরা ও বিদেশীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ। কেবল করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই ছুটিতে দেশে থাকা প্রবাসী ও বিদেশি নাগরিকরা সৌদি আরবে ফেরত যেতে পারবেন।এ ছাড়া চলতি বছরের হজ আন্তর্জাতিকভাবে পালন করা হবে না বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটিতে বসবাসকারী সীমিত সংখ্যক নাগরিক ও প্রবাসীরা সতর্কতার সঙ্গে পবিত্র হজ পালন করতে পারবেন।

 

এদিকে, বর্তমানে চলা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি আরবে ফিরতে পারবেন ছুটিতে থাকা প্রবাসীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই যদি কারও ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, তবে কর্মক্ষেত্রে বা স্পন্সরের সঙ্গে যোগাযোগ করলে ছুটির মেয়াদ বৃদ্ধি করা যাবে।

 

এ ছাড়া সৌদি আরবের বাইরে থাকা অবস্থায় যদি প্রবাসীদের আকামার মেয়াদ শেষ হয়ে যায়, তবে সে ক্ষেত্রেও কোন জরিমানা করা হবে না বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30