মুক্তি পেলেন রোনালদিনহো

প্রকাশিত: 3:20 PM, August 25, 2020

মুক্তি পেলেন রোনালদিনহো

ক্রীড়া প্রতিবেদকঃঃ

পাঁচ মাস পর মুক্তি পেলেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো। অবৈধ পাসপোর্ট রাখার দায়ে প্যারাগুয়ের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।গতকাল সোমবার তাকে মুক্তির নির্দেশ দেন প্যারাগুয়ের একটি আদালত। একই দিন রোনালদিনহোর পাশাপাশি তার ভাইকেও রবের্তো দে অ্যাসিস মোরেইরাকেও মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধেও অবৈধ পাসপোর্ট রাখার অভিযোগ আনা হয়েছিল। বিচারক গুস্তাভো আমারিলা দুই ভাইকে মুক্তির নির্দেশ দেন।

 

ব্রাজিলের কেউ প্যারাগুয়েতে প্রবেশে পাসপোর্টের দরকার হয় না। তা জেনেও রবের্তোর সঙ্গে জাল পাসপোর্ট নিয়ে গত ৪ মার্চ প্যারাগুয়ে যান রোনালদিনহো। শুরুতে তাদের গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা পর্যন্ত আসুনসিওনের একটি হোটেলেই অবস্থান করতে বলা হয় তাদেরকে। দুই দিন পর রোনালদিনহো ও তার ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়।

 

এক মাস জেলে থাকার পর বেশ কয়েকবার আপিল করার পর আদালত রোনালদিনহো ও তার ভাইকে ‘হাউস অ্যারেস্টে’ পাঠায় আদালত। সোমবার তাদের মুক্তি দেওয়ার রায়ে বিচারক বলেন, কোনো দেশে রোনালদিনহোকে ভ্রমণে যেতে আর কোনো বাধা নেই। তবে তার স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে আমাদের জানাতে হবে।মুক্তি পেতে রোনালদিনহো ও তার ভাই সব শর্ত পূরণ করেছে বলেও উল্লেখ করেন আদালত। জরিমানা হিসেবে ৯০ হাজার ডলার; আর তার ভাই জরিমানা দেন ১ লাখ ১০ লাখ ডলার।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30