২০২০ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার মেসি

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

২০২০ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার মেসি

ক্রীড়া প্রতিবেদকঃঃ

২০২০ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার লিওনেল মেসি। ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

ফোর্বসের জানিয়েছে, বার্সেলোনা ও আর্জেন্টিনার অধিনায়ক মেসির বার্ষিক আয় প্রায় ১২৬ মিলিয়ন ডলার। অন্যদিকে জুভেন্টানের পর্তুগীজ মহাতারকা রোনালদোর আয় ১১৭ মিলিয়ন ডলার।

 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিল ও পিএসজির ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আর চতুর্থ স্থানে পিএসজির ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপে। সেরা দশে স্থান পাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের তিনজন ফুটবলার রয়েছেন। তারা হচ্ছেন, মোহাম্মদ সালাহ, পল পগবা ও ডেভিড ডি গিয়া।

 

লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড সালাহ আছেন পঞ্চম স্থানে, ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের মিড ফিল্ডার পগবা ষষ্ঠ ও দশম স্থানে আছেন ম্যানইউর স্প্যানিশ গোল রক্ষক ডি গিয়া

 

বার্সার ফ্রেঞ্চ ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমান আছেন সপ্তম স্থানে। অষ্টম স্থানে আছেন রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেল। নবম স্থানে আছেন বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ত লেওয়ানডোস্কি।

Spread the love