সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
ক্রীড়া প্রতিবেদকঃঃ
করোনা মহামারির কারণে পিছিয়ে গেছে ২০২০ টোকিও অলিম্পিক। তবে পরের বছর অলিম্পিক আয়োজনে মরিয়া জাপান। জাতিসংঘের সাধারণ সভায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানান, ২০২১ সালে অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান। করোনাভাইরাসের কারণে এবছরের সমস্ত খেলাধূলাই পিছিয়ে গেছে। চলতি বছরের মার্চ মাসেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং জাপান সরকারের যৌথ সিদ্ধান্তেই পিছিয়ে দেওয়া হয় টোকিও অলিম্পিক।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, “একটা প্রণঘাতী ভাইরাস আমাদের জীবনকে থমকে দিয়েছে। তবে এটা চিরস্থায়ী নয়। পরের বছর আমরা একইসঙ্গে টোকিও অলিম্পিক আর প্যারালিম্পিক গেমস আয়োজন করতে মরিয়া। মহামারিকে হারিয়ে কিভাবে মনুষ্যত্বের জয় হয় তা আমরা প্রমাণ করে দেখাতে চাই।
তবে পরের বছর অলিম্পিক আয়োজিত হলেও উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কিছু ইভেন্ট কাটছাট করার প্রস্তাবও দিয়েছেন উদ্যোক্তারা। করোনা পরিস্থিতির কারণেই এমন প্রস্তাব উদ্যোক্তাদের। ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। প্যারালিম্পিক শুরু হবে ২৪ অগাস্ট থেকে। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।