ফের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মাশরাফি

প্রকাশিত: 3:00 PM, October 22, 2020

ফের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদকঃঃ

মাশরাফি বিন মর্তুজার আবারও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। সিটি ক্লাব মাঠে অনুশীলন করার সময় ইনজুরির শিকার হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

 

গত তিন দিন আগে রানিং করার সময় চোট পান হ্যামস্ট্রিংয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি বিন মর্তুজা নিজেই। তিনি বলেন, রানিংয়ের সময় ব্যথা পাই। আপাতত কয়েকটা দিন বিশ্রামে আছি। স্ক্যান এখনও করিনি। তাই কতটা গুরুতর বলতে পারছি না।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরী জানান, আমার সঙ্গে ওর ফোনে কথা হয়েছে। তিনদিন আগে রানিংয়ের সময় ও হ্যামস্টিংয়ে ব্যথা পেয়েছে। কী কী করতে হবে, প্রাথমিক সেই চিকিৎসার কথা আমরা ফোনে ওকে জানিয়েছি। আর একটা স্ক্যান করিয়ে নিলে ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারব কতটুকু আঘাত পেয়েছে।

 

নভেম্বরে টি-টোয়েন্টি কর্পোরেট লিগে খেলার ইচ্ছার কথা বলেছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এই অধিনায়ক। কিন্তু ইনজুরির কারণে অনিশ্চয়তার মধ্যে পড়লো মাশরাফির মাঠে ফেরার দিনক্ষণ।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30