রবের্তো মানচিনি করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

রবের্তো মানচিনি করোনায় আক্রান্ত

ক্রিড়া প্রতিবেদকঃঃ

সর্বনাশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইতালি ফুটবল দলের কোচ রবের্তো মানচিনি। উয়েফা নেশন’স লিগকে সামনে রেখে খেলোয়াড় ও স্টাফদের সবার করোনা টেস্ট করানো হলে শুক্রবার মানচিনির রিপোর্ট পজিটিভ আসে।আগামী বুধবার এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইতালি। এর চার দিন পর ন্যাশনস লিগে পোল্যান্ডের মুখোমুখি হবে তারা।

 

 

আর এরইমধ্যে কোচের করোনা আক্রান্তের খবর জানা গেল।করোনায় আক্রান্ত হলেও মানচিনির অবস্থা স্থিতিশীল রয়েছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, করোনায় আক্রান্ত হলেও ৫৫ বছর বয়সী মানচিনির শরীরে কোভিড-১৯ এর কোনো লক্ষণ নেই। রোমে নিজ বাড়িতে বর্তমানে সেলফ-আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। উয়েফা ও ইতালির স্বাস্থ্য প্রটোকল মেনে দ্রুতই কাজে ফিরবেন তিনি।

 

 

এদিকে এস্তোনিয়া ও পোল্যান্ডের ম্যাচকে সামনে রেখে আগামী রোববার থেকে অনুশীলন শুরু করবে ইতালি। কোচ ছাড়াই অনুশীলনে নামতে হচ্ছে তাদের।নেশন’স লিগে ‘এ’ লিগের গ্রুপ ওয়ানে চার ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে ইতালি। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31