সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
ক্রিড়া প্রতিবেদকঃঃ
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য পাকিস্তান যাওয়ার উদ্দেশে করোনা টেস্ট করিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু পজিটিভি আসায় আর যাওয়া হচ্ছে না তার। অন্যদিকে দেশে ফেরার পর গতকাল শনিবার করোনা পরীক্ষা করিয়েছিলেন সাকিব আল হাসান। তবে তার করোনা নেগেটিভ আসে।
তামিম ইকবালের সঙ্গে পাকিস্তানে যাওয়ার কথা ছিল মাহমুউদল্লাহ রিয়াদের। কিন্তু পজিটিভ হওয়াতে পিএসলে খেলার স্বপ্নভঙ্গ হলো এই হার্ডহিটার ব্যাটসম্যানের। করোনা পজিটিভ আসায় হতাশা প্রকাশ করেন মাহমুউদল্লাহ। আপাতত বাসায় কোয়ারেন্টিনে আছেন তিনি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ উপলক্ষে আগামীকাল সোমবার থেকে শুরু হবে ফিটনেস টেস্ট। প্রথম দিনেই টেস্ট দিবেন সাকিব আল হাসান। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল তার করোনা পরীক্ষা করায়। সে টেস্টে তার নেগেটিভ আসে। আপাতত আর কোনো বাধা থাকছে না সাকিবের।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিবে পাচঁ দল। দলগুলো হলো- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। আগামী ১২ নভেম্বর কে কোন দলে খেলবে তা ঠিক হবে।