ভেনেজুয়েলাকে হারিয়ে শীর্ষস্থানে ব্রাজিল

প্রকাশিত: 12:25 PM, November 14, 2020

ভেনেজুয়েলাকে হারিয়ে শীর্ষস্থানে ব্রাজিল

ক্রিড়া প্রতিবেদকঃঃ

দলে নেই ব্রাজিলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবুও ব্রাজিল ছুটছে দুর্দান্ত গতিতে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে শীর্ষস্থানে পৌঁছে গেছে তারা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো।

 

 

আজ শনিবার বাংলাদেশ সময় সকালে ব্রাজিলের সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও ভেনেজুয়েলা। ইনজুরির কারণে দলে ছিলেন না পিএসজি তারকা নেইমার। আর করোনায় আক্রান্ত হওয়ায় ছিলেন না দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার, রিয়াল তারকা কাসেমিরোও। ব্রাজিলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ফিলিপে কৌতিনহো এবং ফাবিনহোও ছিলেন না এ ম্যাচে।

 

 

বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ভেনেজুয়েলার বিপক্ষে অজেয় থাকা ব্রাজিল বেশকিছু দারুণ আক্রমণ করে। ম্যাচের অষ্টম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু অফসাইডের কারণে সেটি গোল মেলেনি। ২৯তম মিনিটে ফিরমিনোর শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান ভেনেজুয়েলার গোলরক্ষক। এর চার মিনিট পর জেসুসের পাস পেয়ে মাত্র ছয় গজ দূর থেকে লক্ষ্যভেদ করতে পারেননি এভারটনের ফরোয়ার্ড রিশার্লিসন। প্রথমার্ধের শেষদিকে দগলাস লুইসের হেড ঠেকিয়ে দেন ফারিনোস। অবশেষে ৬৭তম মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল।

 

ম্যাচের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ফিরমিনো। কিন্তু তার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লাগলে দিক পাল্টে পোস্টের বাইরে চলে যায়। ভেনেজুয়েলা তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়ে।এ জয় নিয়ে বাছাইপর্বে নিজেদের তিন ম্যাচে মাঠে নেমে তিনটিতেই জয় তুলে নিল তিতের শিষ্যরা। এই জয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে ব্রাজিল। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে তিনে ইকুয়েডর।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30