নিরাপত্তা নয়, মাহমুদউল্লাহর মূল লক্ষ্য পাকিস্তানকে হারানো

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

নিরাপত্তা নয়, মাহমুদউল্লাহর মূল লক্ষ্য পাকিস্তানকে হারানো

কড়া নিরাপত্তাই থাকতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। এতো নিরাপত্তার মাঝে ক্রিকেটারদের ক্রিকেটে মাঠের খেলায় মনোযোগ দেয়াও কঠিন। তবে দলের অধিনায়ক মাহমুদউল্লাহ নিরাপত্তা নিয়ে চিন্তা করতে রাজি নন।

‘যখন আমরা সিদ্ধান্ত নিই, বোর্ড থেকে সিদ্ধান্ত নেয়া হয় আমরা এইখানে খেলবো। তারপর থেকে এখানকার পরিবেশ কেমন হবে সেসব চিন্তা বাদ দিয়েছি। আমার মনে হয় ঐ ধরণের চিন্তা-ভাবনা থেকে সরে আসাই ভালো। আমরা শুধু এখানে ভালো খেলার জন্য আসছি, সেটির জন্যই মুখিয়ে আছি।’

সব জল্পনা শেষে পাকিস্তান গিয়ে পৌঁছেছে টাইগাররা। লাহোর বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে হোটেলে ফিরেছে ক্রিকেটাররা। দেশটির অবস্থা ভালো না থাকায় সারাক্ষণ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে পিসিবি।

বাংলাদেশ শেষবার পাকিস্তান সফরে এসেছিল ২০০৮ সালে। ওই সফরে দলের সঙ্গে ছিলেন বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। ওই সফরে ছিলেন এমন ক্রিকেটার বর্তমান স্কোয়াডে রয়েছেন দুই জন। তবে নিরাপত্তা ইস্যুর কারণে তিন দফা সিরিজ খেলবে বাংলাদেশ। এতো কিছু না ভেবে নিজেদের প্রধান লক্ষ্যে এগোতে চান মাহমুদউল্লাহ।

‘আমি আগেও এসেছি পাকিস্তানে। আমার মনে হয় না এটি কোন প্রভাব ফেলবে সিরিজে। আমরা এখানে এসেছি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে এবং বর্তমানে ওইটাতেই ফোকাস রাখতে চাই। আমাদের প্রধান লক্ষ্য ভালো ক্রিকেটার খেলা এবং পাকিস্তানকে হারানো।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930