সব জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছেন নাসির!

প্রকাশিত: 1:18 PM, February 21, 2021

সব জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছেন নাসির!

ক্রীড়া প্রতিবেদকঃঃ

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। বিশ্ব ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেছেন এই ক্রিকেটার। গত ১৭ ফেব্রুয়ারি হলুদ ও ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। এরইমধ্যে অভিযোগ ৮ বছরের কন্যাকে রেখে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব।

 

ফেসবুকে ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে ক্রিকেটার নাসির হোসেনের একটি ফোন রেকর্ড মিলেছে যেখানে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির। রাকিবের প্রশ্ন ছিল আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন?” উত্তরে নাসির হোসেন বলেন তার সব কিছু জেনেশুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে, তার আগেও বয়ফ্রেন্ড ছিল সবকিছুই আমি জানি। আপনার বৌ আপনার সাথে ভালো থাকলে নিশ্চই আপনার ১১ বছরের সংসার ভেঙ্গে আমার কাছে চলে আসতো না।

 

২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়।বিষয়টি নিয়ে নাসিরের বড় ভাই নাসিম হোসেনের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, আপাতত মন্তব্য করতে চাচ্ছেন না। তার ছোট ভাই খুব শিগগিরই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান নাসিম।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30