সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১
ক্রিড়া প্রতিবেদকঃঃ
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের দলে নেই ভারতের গুরুত্বপূর্ণ বোলার জশপ্রীত বুমরাহ। শুরুর দিকে খবরটি জেনে অবাকই হওয়ার কথা ক্রিকেট ভক্তদের। তবে পরে জানা গেল আসল কারণ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিয়ের জন্যই নাকি ছুটি নিয়েছেন ভারতের এই তারকা বোলার।
ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিসিআই থেকে ছুটি নিয়েছিলেন বুমরাহ। বিসিসিআইয়ের এক কর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বিয়ের প্রস্তুতির জন্য ছুটি নিয়েছে বুমরাহ। সূত্রের বরাত দিয়ে একই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।অবশ্য কার সঙ্গে বুমরাহ বিবাহবন্ধনে আবদ্ধ হবেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে আনন্দবাজার বলছে, রাশি খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন ডানহাতি এই পেসার।
চলতি সিরিজে দুটি ম্যাচ খেলেছেন বুমরাহ। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। দুই ম্যাচে ৪ উইকেট পেয়েছেন বুমরাহ। মোট ১৯টি টেস্টে ৮২ উইকেট পেয়েছেন ভারতের এই পেসার। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।
চলমান চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে শেষ ম্যাচ অন্তত ড্র করতে হবে বিরাট কোহলির দলকে।