মেসি পিএসজিতে গেলে তাদেরকে সব শিরোপা দিয়ে দিন

প্রকাশিত: 6:25 PM, August 6, 2021

মেসি পিএসজিতে গেলে তাদেরকে সব শিরোপা দিয়ে দিন

ক্রিড়া প্রতিবেদকঃঃ

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আর বার্সায় নেই।  তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বার্সেলোনা। আগামী লা লিগার মৌসুমে মেসিকে আর দেখা যাবে না বার্সার ১০ নম্বর জার্সি গায়ে।বিষয়টি রাতেই জেনে গেছে গোটা বিশ্ব। এরই সঙ্গে মেসির নতুন ঠিকানার খোঁজে নেমে গেছেন ভক্ত-অনুরাগীরা। স্প্যানিশ ক্রীড়া সাংবাদিকরাও মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

 

গুঞ্জন উঠেছে, ফ্রান্সের জায়ান্ট ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) ভিড়তে যাচ্ছেন মেসি। এ নিয়ে বেশ কিছু যুক্তিও দাঁড় করিয়েছেন সাংবাদিকরা। বলা হচ্ছে , দলটির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে আর থাকছেন না। ফলে বন্ধু নেইমারের যোগ্য সঙ্গী মেসিতেই আগ্রহ পিএসজির। তাছাড়া স্বদেশি ফরোয়ার্ড ডি মারিয়াও আছেন সেখানে। এছাড়া পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি বরাবরই মেসিভক্ত।

 

এমন সব কথা যখন ভাসছে তখন কলম্বিয়ান তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ বলেছেন, মেসি পিএসজিতে গেলে তাদেরকেই সব শিরোপা দিয়ে দিন।পিএসজির শক্তিমত্তার বিষয়টি বোঝাতে গিয়ে এমন মন্তব্য করেছেন রদ্রিগেজ। তার মতে, নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া, রামোস, জিয়ানলুইজি দোন্নারুমাদের মতো তারকা সমৃদ্ধ পিএসজি। তাদের সঙ্গে মেসি যোগ দিলে আর বাদ কি থাকে! এখনই অপ্রতিরোধ্য দলটি। মেসিকে পেলে অপ্রতিদ্বন্দী অপ্রতিরোধ্য হয়ে উঠবে দলটি। তারা একাই থাকবে সর্বেসর্বা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে বিষয়টি উপস্থাপন করে রদ্রিগেজ লিখেছেন, ‘মেসি যদি পিএসজিতে যায়, তাহলে তারা সেখানে একাই খেলবে। তাদেরকে সব শিরোপা দিয়ে দিন। ইংল্যান্ডে মনে হয় না কেউ মেসির (উচ্চ) পারিশ্রমিক দিতে পারবে। কেউ যদি পারে, সেটা ম্যানচেস্টার সিটি।মেসিকে ধরে রাখতে না পারায় বার্সাকেও বিপাকে পড়তে হবে জানিয়েছেন রদ্রিগেজ।

 

এই কলম্বিয়ান তারকা বলেন, ‘মেসি প্রতি বছর অন্তত ৩০ গোল ও ৩০ এসিস্ট করে। এখন বার্সেলোনাকে এটি করার খেলোয়াড় খুঁজতে হবে। কেউ হয়তো ১০টি করে গোল-এসিস্ট করবে, কেউ আবার ৫টি করে… কিন্তু তাদের এটি খুঁজতে হবে।’

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30