সিলেট |
প্রকাশিত: 12:15 PM, September 9, 2021
ক্রিড়া প্রতিবেদকঃঃ
ইউরো কাপে দুর্দান্ত খেলেছে ইতালি। অপ্রতিরোধ্য হয়ে ইউরোকাপ ঘরে তুলেছেন তারা। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে এসে খেই হারিয়ে ফেলে রবার্তো মানচিনির দল।
বুলগেরিয়া আর সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে জয়ের দেখা পাননি আজ্জুরিরা। ইউরোজয়ী ইতালি কি কাতার বিশ্বকাপেই ঠাঁই পাবে না— দলটিকে নিয়ে যখন এই দুর্ভাবনায় সমর্থকরা, তখনই আশার আলো হয়ে এলেন ২১ বছর বয়সি দুই তরুণ-মোইজে কিন ও জিয়াকোমো রাসপাদোরি।
এ দুই তরুণের অসাধারণ নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো জয়ের স্বাদ নিল ইতালি। বুধবার রাতের ম্যাচটি একচেটিয়া খেলেছে ইতালি। সহজ প্রতিপক্ষ লিথুয়ানিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন তারা। ঘরে মাঠে ‘সি’ গ্রুপের ম্যাচে প্রথম ৩০ মিনিটেই লিথুয়ানিয়ার জালে এক হালি গোল জমা করে ইতালি। বাকি একটা এসেছে দ্বিতীয়ার্ধে।
জোড়া গোল করেন মোইজে কিন, একটি করে জাকোমো রাসপাদোরি ও জিওভান্নি দি লরেন্সো। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী।ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রাখা ইতালি গোলের জন্য শট নেয় ২১টি, যার ৫টি লক্ষ্যে। লিথুয়ানিয়ার ৬ শটের একটি লক্ষ্য ছিল।
১১তম মিনিটে লিথুয়ানিয়ার এক ডিফেন্ডার ভুল পাসে নিজেদের বক্সে বল তুলে দেন কিনের পায়ে। কাছের পোস্ট দিয়ে গোলরক্ষককে ফাঁকি দেন জুভেন্টাস ফরোয়ার্ড।এর তিন মিনিট পরেই ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট নেন জাকোমো রাসপাদোরি, যা প্রতিপক্ষের মিডফিল্ডার এদগারাস উতকাসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
২৪তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রাসপাদোরি। ডান দিক থেকে দি লরেন্সোর ক্রসে পা ছুঁইয়ে দারুণ এক গোল করেন সাস্সুয়োলোর ফরোয়ার্ড।এর চার মিনিট পর দারুণ ফিনিশিংয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন কিন। ফেদেরিকো বের্নার্দেস্কির লব থেকে পাওয়া বলে প্রথম ছোঁয়ায় ভলিতে বল জালে পাঠান তিনি।
নিজেদের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচের প্রথম আধা ঘণ্টায় ৪ গোল পেল ইতালি।৪-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটেই লিথুনিয়ার জালে আবারও বল পাঠান রাসপাদোরি। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়। কিন্তু পরক্ষণেই বের্নার্দেস্কির পাস থেকে চমৎকার গোলে স্কোরলাইন ৫-০ করেন দি লরেন্সো।
এর পর বাকি ৪০টা মিনিট কোনে গোল শোধ করতে না পারলেও নিজেদের জাল সুরক্ষিত রাখে লিথুনিয়া।ফলে রেফারির শেষ বাঁশিতে ৫-০ গোলের ব্যাকধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।