মেসিদের লিগে দর্শকদের তুলকালাম কাণ্ড

প্রকাশিত: 12:56 PM, September 19, 2021

মেসিদের লিগে দর্শকদের তুলকালাম কাণ্ড

ক্রিড়া প্রতিবেদকঃঃ

লিওনেল মেসিদের লিগে আবারও তুলকালাম কাণ্ড ঘটল। দর্শকদের উৎপাতে ম্যাচে হলো দেরিতে।ফ্রেঞ্চ লিগ ওয়ানে শনিবার রাতে লিলের বিপক্ষে ডার্বি ম্যাচে ১-০ গোলে জিতেছে লেঁসে।তবে এই জয়-পরাজয় ছাপিয়ে শনিবারের ম্যাচটি ভিন্ন কারণে আলোচিত।  দর্শকদের উৎপাতে পুরো ৯০ মিনিট ধরে ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল।

ফরাসি গণমাধ্যমগুলোর খবর, প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিক লেঁসের সমর্থকরা আজবাজে কথা বলছিল।  একসময় সফরকারী লিলের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে।  তারা পাল্টা জবাব দিলেই হট্টগোল বাঁধে।বাকবিতণ্ডার একপর্যায়ে লেঁসের সমর্থকরা গ্যালারি ছেড়ে মাঠে নেমে আসেন।  তা দেখে সফরকারী সমর্থকরাও মাঠে নামেন।  পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ আর নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতিটি নিয়ন্ত্রণে আসে।  ততক্ষণে খেলা বন্ধ থাকে ৯০ মিনিট!

 

 

স্থানীয় সাংবাদিক আমেনি মোহামেদ বলেন, ‘লেঁসের সমর্থকদের আজবাজে মন্তব্যের মধ্যেই লিলের দর্শকরা তাদের দিকে কিছু একটা ছুড়ে মেরেছিলেন।  এর পর লেঁসের সমর্থকরা সফরকারীদের স্ট্যান্ডের সামনে দৌড়ে যাচ্ছিল।দুদলের সমর্থকদের এমন তাণ্ডবের পর পুলিশের কড়া নজরদারিতে দ্বিতীয়ার্ধ শুরু হয় স্থানীয় সময় ৫-৩০ মিনিটে।৭৪ মিনিটে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল পায় লেঁসে।  গোলটি আসে ফ্রাঙ্কোস্কির পা থেকে।

 

জয়ের পর অবশ্য দাঙ্গা লাগানো সমর্থকদের তা উৎসর্গই করে বসেন লেঁসের মিডফিল্ডার সাকো ফোফানা। বললেন, ‘এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমরা অনেক বেশি গর্বিত, আমরা এটা ভক্তদের জন্য করতে পেরেছি। গেল বছর আমাদের অভিজ্ঞতা ছিল না, আর আমাদের জন্য সমর্থকরাও মাঠে আসতে পারেননি। এই জয়ের পর আমরা অনেক বেশি আবেগি হয়ে পড়েছি।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30