জালাল আহমেদ চৌধুরী আর নেই

প্রকাশিত: 1:05 PM, September 21, 2021

জালাল আহমেদ চৌধুরী আর নেই

ক্রিড়া প্রতিবেদকঃঃ

জাতীয় ক্রিকেট কোচ ও খ্যাতিমান ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 

আজ বেলা ১১টা ৫ মিনিটে জালাল আহমেদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল।জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ। সত্তর ও আশির দশকে তিনি ক্রিকেট খেলেছেন। দেশের অনেক শীর্ষ ক্রিকেটারই তার হাতে গড়া। দায়িত্ব পালন করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগেও।

 

ফুসফুস সংরক্রমিত হওয়ায় ক্রিকেট কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীকে শুক্রবার রাতে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৪ দিন ভেন্টিলেশনে থাকার পর তার মৃত্যু হয়।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30