সাকিবকে নিয়ে শিরোপার লক্ষ্যে বোলিংয়ে কলকাতা

প্রকাশিত: 8:08 PM, October 15, 2021

সাকিবকে নিয়ে শিরোপার লক্ষ্যে বোলিংয়ে কলকাতা

ক্রিড়া প্রতিবেদকঃঃ

সাকিব আল হাসানকে নিয়ে আইপিএল শিরোপার লক্ষ্যে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কেকেআর। দুবাইয়ে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অতীতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার শিরোপা জিতেছে চেন্নাই।

 

অন্যদিকে অতীতে দুইবার গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বারের মতো ফাইনালে খেলছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। এবারের ফাইনালে কেকেআরের নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া অধিনায়ক ইয়ন মরগান।

 

অতীত সমীকরণে কলকাতার চেয়ে একধাপ এগিয়ে চেন্নাই। কলকাতা-চেন্নাই ২৬ বার মুখোমুখি হয়েছে। ১৭ বার জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। কেকেআর জিতেছে ৯ বার।কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারিন, দীনেশ কার্তিক, ‍লুকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

 

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভো ও জশ হ্যাজেলউড।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30